ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান জোলকাদরইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাকের জোলকাদর।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুন্ডলী তৈরী হয়। এ ঘটনায় স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সিএনএনের প্রতিবেদনযুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাব্য স্থান পাকিস্তানযুক্তরাষ্ট্র এবং ইরান যদি সত্যিই আলোচনার আগ্রহী হয়, তাহলে পাকিস্তান আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। ইরান প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধ বিরতি আলোচনার’ দাবি অস্বীকার করেছে। তবুও দুই দেশ বৈঠকে বসতে রাজি হলে কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে জোর আলোচনা চ
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের পরপরই একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা।
মার্কিন-ইসরায়েলি হামলায় তেহরানে দুই সন্তানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহততেহরানের উত্তরে একটি আবাসিক এলাকায় চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক এবং তাঁর দুই সন্তান নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েল ও ৩টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাইসরায়েল ও মধ্যপ্রাচ্যের তিন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় ‘মার্কিন-ইসরায়েলি’ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
‘ইতিহাস ১১ বার নিজেকে পুনরাবৃত্ত করলে তা আর কাকতালীয় নয়’পৃথিবীর জ্বালানি ভারসাম্য বর্তমানে রেকর্ড মাত্রায় বিঘ্নিত হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটি জানিয়েছে, এই ভারসাম্যহীনতা সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে, আবহাওয়া আরও চরম করে তুলছে এবং মানবস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
যুক্তরাষ্ট্র বলছে সংলাপ চলছে, ইরানের নাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে অনুষ্ঠিত আলোচনা ‘খুবই ভালো ও গঠনমূলক’ হয়েছে। তবে ইরান ট্রাম্পের এ দাবি নাকচ করে দিয়েছে।
আলটিমেটামের সময় বাড়ালেন ট্রাম্প, যুদ্ধ বন্ধে আলোচনার ইঙ্গিতহরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা থেকে সরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘খুব ভালো ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘নজিরবিহীন’ হামলা, পাল্টা আঘাতের হুমকি তেহরানেরইরানের বিভিন্ন স্থানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নজিরবিহীন এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ট্রাম্পের আল্টিমেটামে ইরানের পাল্টা হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গেহরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং ইরানের পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তেহরান জানিয়েছে, ট্রাম্প যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইরান পুরো উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে।
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ভারী বিস্ফোরণে কাঁপল তেহরানইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতভর জেরুজালেম, মধ্য ইসরায়েলসহ দেশটির দক্ষিণাঞ্চলে একাধিকবার সতর্ক সংকেত (অ্যালার্ট) বাজানো হয়। ওই হামলার পর ভোররাতের দিকে ভারী বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। খবর আল-জাজিরার।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অর্থ আদায়ের পথে ইরানহরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে সেখান দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের দিকে এগোচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোন দেশের জাহাজ কী শর্তে চলাচল করবে, তা এখন তেহরানই নিয়ন্ত্রণ করছে।
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, একজন এখনো নিখোঁজ রয়েছেন।
প্রতিরক্ষা ভেদ করে দিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, বিস্মিত ইসরায়েলইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হলো দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা। দেশটির জন্য এটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। কিন্তু শহরটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্র আঘান হেনেছে তা এখন ইসরায়েলি কর্মকর্তাদের কাছে বিস্ময়।
হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া’ হবে।
ইসরায়েলের দিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২০ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস ভবন ধসের এই তথ্য নিশ্চিত করেছে।