স্ট্রিম ডেস্ক
তেহরানের উত্তরে একটি আবাসিক এলাকায় চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক এবং তাঁর দুই সন্তান নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
দেশটির প্রেস টিভির বরাতে আল জাজিরা জানায়, নিহত ব্যক্তি ড. সাঈদ শামঘাদারি। তিনি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ছিলেন।
হামলায় তাঁর ছেলে মোহাম্মদ ও মেয়ে রেইহানেহও প্রাণ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং এটিকে ‘মর্মান্তিক ক্ষতি’ হিসেবে আখ্যায়িত করেছে।
এর আগে ইরানের দেশটির অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে