স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে সেখান দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের দিকে এগোচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোন দেশের জাহাজ কী শর্তে চলাচল করবে, তা এখন তেহরানই নিয়ন্ত্রণ করছে।
সিএনএনকে ইরানি সূত্র জানিয়েছে, ‘আমরা ইসরায়েলকে অবদমিত করা অব্যাহত রাখব এবং হরমুজ প্রণালিতে নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করব।’ মূলত প্রতিটি তেলের ট্যাংকার পারাপারের জন্য প্রায় ২০ লাখ ডলার (২ মিলিয়ন) করে ফি আদায়ের খবরের দিকেই ইঙ্গিত করেছে ওই সূত্র।
ওই সূত্র আরও জানায়, যুদ্ধ অবসানে ট্রাম্পের উচিত ‘ইরানের শর্ত মেনে নেওয়া’, অন্যথায় তাঁকে রাজনৈতিক আত্মহত্যার ঝুঁকিতে পড়তে হবে। সূত্র বলে, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের মুখে ট্রাম্পের উচিত নেতানিয়াহুর পাতা ফাঁদ থেকে দ্রুত বেরিয়ে আসা এবং ইরানের শর্তগুলো মেনে নেওয়া। তিনি যদি ইরানকে প্রয়োজনীয় ছাড় না দেন, তবে এমন এক অন্তহীন পথে প্রবেশ করবেন, যা তাঁর পুরো রাজনৈতিক ক্যারিয়ারকে বাজির মুখে ফেলে দেবে।’
এর আগে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত করে গুঁড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়েই এই হামলা শুরু হবে। গত শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিলেও তাঁর এই নতুন হুমকি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে।
ট্রাম্পের এই আল্টিমেটামের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো ‘অপূরণীয়ভাবে ধ্বংস’ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইরানের স্থাপনাগুলোতে আঘাত হানা হলে আঞ্চলিক অবকাঠামোগুলোও তাদের ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে এবং এই প্রতিশোধের কারণে দীর্ঘ সময়ের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়ে যাবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে