হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রীদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আবু সাঈদ হত্যা: ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এসি ইমরানকেআব সাঈদ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে বিতর্কের মুখে পড়া পুলিশের সহকারী কমিশনার (এসি) আল ইমরান হোসেনকে ভিন্ন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন।
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীমানবপাচারে জড়িতের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মানবপাচারকারীদের নৌকায় খাবার ও পানির অভাবে ১৮ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
১১ জেলা পেল নতুন ডিসিদেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ ভবনের সামনে বিক্ষোভে সংবিধান সংস্কার পরিষদ গঠন দাবিজুলাই সনদের সংস্কার প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ফের শুরুর দিন রোববার (২৯ মার্চ) এই আয়োজন করে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’।
জ্বালানি সংকট: প্রতিদিন ‘সামান্য’ পেট্রোল পাচ্ছে গুটি কয়েক পাম্পমধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে সারা দেশে প্রায় এক মাস ধরেই জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে (পাম্প) ঝুলছে ‘তেল নেই’ সাইনবোর্ড। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন গ্রাহকেরা।
পৃথক মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও মামুনআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দিয়েছেন আদালত।
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু ‘অনাহারে ও রোগাক্রান্ত হয়ে’লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের গ্রিস উপকূলে ‘অনাহার ও রোগাক্রান্ত’ হয়ে অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সচিবালয়ে বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীরসচিবালয়ে একাধিক দপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বাসডুবিতে ২৬ মৃত্যুপঞ্চম দিনের অনুসন্ধান চলছে, ঘটনাস্থলে মন্ত্রণালয়ের তদন্ত দলরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের সামনে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন সংস্থার সদস্যরা অন্যান্য দিনের মতো তাঁদের কার্যক্রম শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে হাম, ‘বুঝে ওঠার আগেই’ ৪ শিশুর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ব্যাপকভাবে ছড়িয়েছে ছোঁয়াচে রোগ হাম। আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন শুধু জেলা হাসপাতালের জরুরি বিভাগেই এই রোগের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাম্পে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগনড়াইলে তেল না পেয়ে এক পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।