স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে অনুষ্ঠিত আলোচনা ‘খুবই ভালো ও গঠনমূলক’ হয়েছে। তবে ইরান ট্রাম্পের এ দাবি নাকচ করে দিয়েছে।
দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো আলোচনা হয়নি এবং আলোচনা চলছেও না। একই সঙ্গে চলমান উত্তেজনার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছে তেহরান।
আজ সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। দেশটির আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যে আলোচনা ও ইতিবাচক অগ্রগতির কথা বলেছেন, তা মূলত জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নেওয়ার কৌশল।
ইরান দাবি করেছে, অঞ্চলের কিছু দেশ উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে। তবে এই উদ্যোগগুলোর মূল বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করা উচিত, কারণ এই সংঘাতের সূচনা ওয়াশিংটনই করেছে।
তেহরানের এই বক্তব্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র সংলাপের কথা বলছে, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান দুই দেশের মধ্যে অবিশ্বাসের গভীরতাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং সংঘাত দ্রুত নিরসনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে