স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস ভবন ধসের এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে ওই ভবন ধসে যায়। হতাহতদের খোঁজে শহরের অন্তত ১২টি আলাদা স্থানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দিমোনায় এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ওই এলাকায় একটি ক্লাস্টার মিউনিশন (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্র এবং আরেকটি আলাদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি বাধা দেওয়ার পর পতিত ধ্বংসাবশেষের কারণে ধসেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
প্রাথমিক সামরিক মূল্যায়ন অনুযায়ী, মধ্যরাতের পর থেকে এটি ইসরায়েলে ইরানের পঞ্চম দফার হামলা। নেগেভ মরুভূমির দিমোনা শহরটিকে লক্ষ্য করে টানা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে যখন ইরানের এই হামলা চলছিল, ঠিক একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর ফলে নাহারিয়ার আশেপাশে পশ্চিম গ্যালিলি অঞ্চলেও সতর্কতা সাইরেন বেজে ওঠে।
চলমান এই সংঘাতে দিমোনা শহর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এই শহরের কাছেই শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার অবস্থিত, যাকে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দু বিবেচনা করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৪ ঘণ্টা আগে