স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং ইরানের পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তেহরান জানিয়েছে, ট্রাম্প যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইরান পুরো উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিট সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, এখন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেবে। সংঘাত কমাতে ইঙ্গিত দেওয়ার মাত্র একদিন পরই ট্রাম্প ওই হুমকি দেন।
এর জবাবে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার পাল্টা হুমকি দেয় ইরান। দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানান, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
বিশ্লেষকরা বলছেন, ইরানে বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ক্ষতির আর উপসাগরীয় দেশগুলোর ক্ষতি এক নয়। এটি ভয়াবহ হতে পারে। কারণ, এসব দেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার ইরানের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। আবার বাহরাইন ও কাতারে পুরোটাই, সংযুক্ত আরব আমিরাতে ৮০ শতাংশের বেশি এবং সৌদি আরবে প্রায় ৫০ শতাংশ পানীয় জল আসে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধনের মাধ্যমে, যা সম্পূর্ণভাবে বিদ্যুতের ওপর নির্ভরশীল।
বেসামরিক অবকাঠামোতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় আন্তর্জাতিক তেলবাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১১০ ডলারের উপর রয়েছে, যা এই যুদ্ধ শুরুর আগে ৭০ ডলারের নিচে ছিল।
এদিকে তিন সপ্তাহের বেশি ব্যাপক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমে গেছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করলেও তেহরান এখনও পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে। রোববার রাতেও ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল, তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। এ দিন ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দুটি শহরে বহু মানুষ আহত হন। ওই অঞ্চলে ইসরায়েলের একটি গোপন পারমাণবিক স্থাপনা এবং নেভাতিম বিমানঘাঁটি রয়েছে।
পাশের আরব দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। সৌদি আরব জানিয়েছে, সোমবার ভোরে রিয়াদের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার একটি প্রতিহত করা হয়েছে এবং অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘাত বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও জোরদার করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর মধ্যে লেবাননে হিজবুল্লাহকে ঘিরে আরেকটি ফ্রন্টে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে শত শত রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে ইতোমধ্যে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে