স্ট্রিম প্রতিবেদক

বাংলা একাডেমি পরিচালিত একটি বিশেষ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী কর্মশালায় প্রশিক্ষণার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারীরা প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ শীর্ষক প্রকল্পের এই কর্মশালায় সপ্তাহে দুই দিন একাডেমি চত্বরে প্রশিক্ষণ প্রদান করা হবে।
একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। তবে লেখক, গবেষক, অনুবাদক ও সম্পাদকদের এই প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে, কুরিয়ার অথবা ইমেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। ইমেইল পাঠানোর ঠিকানা: ahammedkamal2006@gmail.com। আবেদনের শেষ সময় আগামী ২ এপ্রিল ২০২৬। গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৫ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৫ ঘণ্টা আগে