স্ট্রিম ডেস্ক

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের তিন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় ‘মার্কিন-ইসরায়েলি’ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) আইআরজিসির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৭তম দফার এই হামলা চালিয়েছে তেহরান।
আইআরজিসির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, খাইবার শেকান নামের বিধ্বংসী ড্রোন এবং ভারী অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এ ছাড়া কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবের আল-খারজে অবস্থিত প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলা হয়, ‘ট্রাম্পের আচরণ আমাদের যুদ্ধক্ষেত্র থেকে মনোযোগ সরাতে এবং লড়াই চালিয়ে যাওয়া থেকে বিরত করতে পারবে না।’ তবে ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—কেউই এখন পর্যন্ত আইআরজিসির এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে, তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় ‘মার্কিন-ইহুদিবাদী’ যুদ্ধবিমান থেকে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরান আলোচনার কথা অস্বীকার করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন , যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দরকষাকষি চলছে। ট্রাম্প বলেন, ‘আমরা এখন খুব ভালো কিছু আলোচনা করছি। গত রাতে এবং এর আগের রাতেও সামান্য আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা (ইরান) শান্তি চায়। তারা পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়েও সম্মত হয়েছে।’ মধ্যপ্রাচ্যের মিত্র ও ইসরায়েলসহ ‘সবার জন্যই ভালো’ এমন একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়েও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে