স্ট্রিম ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাকের জোলকাদর।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই ঘোষণা দেন।
ইরানের প্রেস টিভির এক সংবাদে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে নিয়োগ করা হয়।
এ নিয়োগের মধ্যে তিনি আলী লারিজানির স্থলাভিষিক্ত হন। এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে