কিশোরগঞ্জে বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তারকিশোরগঞ্জের মিঠামইনে সরকারি গাছ কাটার ঘটনায় পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ হত্যা মামলাসহ সব ধরনের হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
ট্রাইব্যুনালে রাজসাক্ষী করা নিয়ে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিনেই প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রীমামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১,২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতাদেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা: বিএনপির ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। এতে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
দুর্নীতি করলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মামলাও হবে: আইনমন্ত্রীআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যায় তিনজনের আমৃত্যু কারাদণ্ডসিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলারাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস ছালাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লক্ষ্মীপুরে এমপির নির্দেশে দুই মামলা, চাঁদাবাজিতে গ্রেপ্তার বিএনপির দুই কর্মীলক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্যের (এমপি) নির্দেশে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর রমিজ এলাকা থেকে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সাবেক এমডি, স্ত্রীসহ ৪ জন রিমান্ডেউত্তরায় ১১ বছরের শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩৯টি বৈঠকের পর আ.লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশটানা ৩৯টি বৈঠকের চুলচেরা বিশ্লেষণের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা প্রায় ২৪ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন।
খাগড়াছড়ির সাবেক পৌরমেয়র রফিকুল ঢাকায় গ্রেপ্তারখাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ভাটারা থানার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিলকাণ্ডে দুজনের নামে পুলিশের মামলালক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও আরেকজনের নামে সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অন্য আসামির নাম প্রকাশ করা হয়নি। এর আগে সিলকাণ্ডে গতকাল মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জামায়াত।
এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগআন্তর্জাতিক সালিসি আদালতে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তাঁর পরিবারের করা মামলার বিরুদ্ধে আইনিভাবে লড়তে ব্রিটিশ একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার।