স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামের ইউসুফ আকন্দের ছেলে হাফিজুল ইসলাম, একই গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে ফিরোজ আকন্দ ও আব্দুস সাত্তার আকন্দের ছেলে জহুরুল ইসলাম। এ ছাড়া আরেক আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল শরিফুল হায়দার মামলার বরাত দিয়ে বলেন, স্কুলছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। পরের দিন সকালে গ্রামের বাবুল আকতারের সরিষার ক্ষেতে তামীমের মরদেহ পাওয়া যায়।
এই ঘটনায় তামীমের বাবা সোলেমান ফকির অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে