স্ট্রিম প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ হত্যা মামলাসহ সব ধরনের হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে সম্পাদক পরিষদ উল্লেখ করে, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনো কারাবন্দি রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে।
পরিষদ স্পষ্ট করেছে যে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। কিন্তু কেবল হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এসব মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। তৎকালীন সরকারের পক্ষ থেকে মামলাগুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
এই পরিস্থিতিতে নবনির্বাচিত সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, নতুন সরকার যেন এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নেয়। বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার। নতুন সরকার এই মূল্যবোধ বজায় রাখবে বলে সম্পাদক পরিষদ প্রত্যাশা করে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে