স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ভাটারা থানার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্য পেয়ে ভাটারা থানা পুলিশের (ডিএমপি) একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, রফিকুল আলমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ৪৭টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি চট্টগ্রাম ও ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
উল্লেখ্য, রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে