স্ট্রিম প্রতিবেদক

মামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর কিছু মামলায় শয়ে শয়ে, হাজারে হাজারে আসামি করা হয়েছে। সেখানে হয়রানির উদ্দেশ্যে, হয়তো শত্রুতামূলকভাবে কিছু মানুষকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণিও জড়িত—এরকম কিছু নজরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করব। একটি বিহিত করতে হবে। কারণ, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি হয়, তাহলে সেটি আইনের শাসনের অন্তরায়।’
এর আগে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷ রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই-বাছাই করে প্রত্যাহার করতে উদ্যোগ নিয়েছি৷ তবে এটার অপব্যবহার ঠেকাতেও যাচাই-বাছাই করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে