স্ট্রিম সংবাদদাতা

দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর আলী পাটোয়ারী মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে পুলিশ পাহারায় তাঁকে এই সুযোগ দেওয়া হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত বাবাকে একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। অনুমতি সাপেক্ষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের জন্য তিনি মুক্তি পান। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর নিমতলা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার ও একটি রামদাসহ গ্রেপ্তার হন আলাউদ্দিন পাটোয়ারী। এরপর থেকে অস্ত্র মামলায় তিনি জেলা কারাগারে বন্দি রয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে