জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ, সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে আশুলিয়া থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।
আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তারসাভারের আশুলিয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্মৃতিসৌধের বাগানে ফুলগাছ রোপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিপরিষদ, সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞানবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
পকেটে টান: ভোট দিতে যাচ্ছেন না শিল্প এলাকার লাখো ভোটারনির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সারা দেশে যখন সাজ সাজ রব, তখন সাভার ও আশুলিয়ার শ্রমিক কলোনিগুলোতে চোখে পড়ছে এক ধরনের নিস্তব্ধতা। দেশের অর্থনীতির ‘পাওয়ার হাউস’ হিসেবে পরিচিত এই শিল্পাঞ্চলে বসবাসকারী কয়েক লাখ ভোটার এখনো গ্রামে যাননি।
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।
টানা ছুটিতে সাভারের তিন সড়কে রাতভর ঘরমুখো মানুষের ঢলকোলে ১৬ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বসে ছিলেন পোশাককর্মী সুলতানা নাসরিন, যাবেন বগুড়ায়। তবে গাড়ি পাননি প্রায় ৩ ঘণ্টাতেও, পেলেও চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সড়কের পাশে বসেই শিশুকে দোকান থেকে খাবার কিনে খাওয়াচ্ছিলেন তিনি, বসে থাকতে থাকতে অতিষ্ঠ।
জাতীয় নির্বাচনটানা ছুটিতে বাস-ট্রেনে ঘরমুখো মানুষের ঢলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। তবে টানা ছুটি পেয়ে সোমবার অফিস শেষের পরই রাজধানী ছাড়তে শুরু করেন অনেকে। এতে ঈদের সময়ের মতোই বাস-ট্রেনে দেখা গেছে উপচে পড়া ভিড়।
সাভারে ‘সিলিন্ডার লিকেজ’ থেকে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের দুই নেতা রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সাভার-আশুলিয়া আসনে ৮ প্রার্থীর লড়াই: শিল্পাঞ্চলের উন্নয়নই মূল ফ্যাক্টরদেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও তৈরি পোশাক কারখানার প্রাণকেন্দ্র ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দ্রুত নগরায়ণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে পিষ্ট এই জনপদে এবারের নির্বাচনে ভোটারদের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চারটি মৌলিক সংকট: জলাবদ্ধতা ও পরিবেশ দূ
কৌশলে নিয়ম লঙ্ঘন প্রার্থীদের, অবশেষে ভাঙল ইসির শীতনিদ্রাসাভার থানা স্ট্যান্ড সংলগ্ন সামসুদ্দিন মার্কেট। জুতার দোকানের সামনে লিফলেট দিচ্ছেন হাস্যোজ্জ্বল নারী। নিজের নাম উল্লেখ করে বলছেন, আমি এমপি পদপ্রার্থী। এই প্রথম এমন কেউ লিফলেট নিয়ে এলেন, নাকি?
সাভারে পরিত্যক্ত ভবনে ৫ মাসে পাঁচ মরদেহ: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘খুনি’ঢাকার সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে জোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান খান সম্রাট (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই হত্যাকাণ্ডসহ মোট ছয়টি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।