স্ট্রিম সংবাদদাতা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, রোববার থেকে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। এরপরে নবনির্বাচিত মন্ত্রী ও প্রধানমন্ত্রী জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেজন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা জানানোর পরেই সর্ব সাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে