স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ড ভ্যানের চাপায় এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন পুলিশ।
ধামরাই থানা উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য তারেক হোসেন মল্লিক (৩৭) নিহত হন। বাইসাইকেল চালক আব্দুল কুদ্দুসকে (৬৫) ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
নিহত পুলিশ কনস্টেবল তারেক মল্লিক রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত। তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। তিনি অপরজন আব্দুল কুদ্দুস কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে রাজধানী থেকে রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে আব্দুল কুদ্দুসের বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর মোটরসাইকেলের। এতে তারেক ও সাইকেলচালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়েন।
ধামরাই থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পর একটি সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক মল্লিক মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল কুদ্দুসকে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়।
ধামরাই থানার এসআই সুজিত কুমার মৃধা বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে