স্ট্রিম সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এর আগে শনিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের এক বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুল ইসলাম সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ডা. মারিয়া আক্তার পলাতক রয়েছেন।
নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম ছামিয়া আক্তার (১০)। সে পাবনা জেলার মো. রজ্জব আলির মেয়ে।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।
গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগ করে গৃহকর্মীর মা জানান, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে শিশুটি। প্রথম মাসে সব ঠিকঠাক থাকলেও, পরের মাস থেকে বের হতে থাকে তাঁদের আসল রূপ। স্বামী-স্ত্রী মিলে অমানবিক নির্যাতন করেন শিশুটির ওপর।
জাহিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে