স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, কিষাণ নগর এলাকার বাসিন্দা বাদশা মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী সুমনা বাদশা (৪৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাতে চা তৈরি করতে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা চালু থাকায় গ্যাস জমে ছিল, আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে জানালার কাঁচসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
এ ঘটনার পরপরই সেখানে ছুটে যান প্রতিবেশী অসীম ঘোষ। তিনি বলেছেন, ‘আমার বাসা পাশেই। শব্দটা যখন শুনি, তখনই দৌড়ে সেখানে যাই। লাইনের গ্যাসের চুলা হয়তো আগে থেকেই চালু ছিল, যখন আগুন ধরানো হয় তখন বিস্ফোরণ ঘটে।’
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, ‘রাত ১০টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। গিয়ে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে। গ্যাস লাইনে দুটি লিকেজ ছিল, তা বন্ধ করা হয়েছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে