স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পোশাক শ্রমিক ও যাত্রীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। ছুটি শেষে শ্রমিকরা গ্রামের বাড়িতে ফিরতে শুরু করলে বাসের চালক ও সহকারীরা সেই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়ায় ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মুখলেস নামে এক যাত্রী বলেন, ‘১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি গ্রামের বাড়ি জামালপুরে যাবো। কিন্তু যেখানে ৩'শ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা ভাড়া চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।’

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, ‘পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছে। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো আগে ৫'শ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফিরতে ব্যাহত হতে পারে।’
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, ‘সড়কে অতিরিক্ত যাত্রীরা অবস্থান করছে। এতে যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই।’
উল্লেখ্য, টানা ছুটি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে ঘরমুখো যাত্রীর চাপ বাড়তে থাকে। নবীনগর–চন্দ্রা ও ঢাকা–আরিচা মহাসড়কের একাধিক পয়েন্টে যাত্রীরা বাস না পাওয়া এবং অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে