স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগর এলাকার আবদুর রহমানের মালিকানাধীন চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীও রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফিরে যান তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল হাওলাদার স্ট্রিমকে বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। তারা জানতে পেরেছেন, সিলিন্ডার লিতেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে। এসময় চার জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে আব্দুস সোবহান রায়হান (৩০) এবং আব্দুর রাহাত (২৭)। এরমধ্যে সোবহান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
দগ্ধ অপর দুজন হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি (২৭) এবং হাসিনুর রহমান (২৮)। এরমধ্যে সাইফুল ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসিনুর আশুলিয়া থানা ছাত্রদলের কর্মী। আহতরা সবাই আশুলিয়া থানাধীন ইসলামনগর ও আশপাশের এলাকার বাসিন্দা।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে