দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজদের সন্ধানে চলছে তৃতীয় দিনের অভিযানরাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক ইটভাটা শ্রমিকের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
প্রখ্যাত সাংবাদিক গোলাম কিবরিয়া মারা গেছেনপ্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তেল পাম্পের লাইনে অসুস্থ হয়ে চাকরিজীবীর মৃত্যুদিনাজপুরের কাহারোলে একটি ফিলিং স্টেশনে তেলের জন্য লাইনে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৪৮) নামে বেসরকারি চাকরিজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
কুস্তির মাঠেই মৃত্যুর কোলে বলি হেলালকুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতায় নেমে কোর্টেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে তাঁর মৃত্যু হয়।
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহিণীর মৃত্যুরাজধানীর শাহজাদপুরে নিজের আদরের পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
চকরিয়ায় অভিযানে গিয়ে পুলিশ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যুকক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) রূপম কান্তি দের (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
লিফট স্থাপনের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যুরাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মমিনবাগ এলাকার পবন আলীর মেয়ে।
সাগর মোহনায় নৌকাডুবি: বাবার লাশ নিয়ে সাঁতরে ফিরলেন ২ কিশোরবাবার সঙ্গে ভোলায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন দুই ছেলে। তবে আকস্মিক ঝড়ে ডুবে যায় তাঁদের নৌকা। এরপর তিনজনই সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করলেও বাবা নুরে আলম মাঝপথেই প্রাণ হারান। পরে দুই ছেলে প্রায় ২ ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে ফেরেন তীরে।
শেবাচিম হাসপাতালে আগুন, প্রাণ গেল দুই রোগীরবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মেডিসিন ইউনিটের পঞ্চমতলার একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে সড়কে গেল ৫ প্রাণকিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে চারটি দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর ৩ কর্মীর মৃত্যুরাজধানীর খিলক্ষেতে ডেসকোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খাঁপাড়ায় এ ঘটনা ঘটে।
মারা গেছেন প্রভাবশালী জার্মান দার্শনিক ইয়ুর্গেন হ্যাবারমাসবিশ্বের অন্যতম প্রভাবশালী দার্শনিক গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী জার্মানির ইয়ুর্গেন হ্যাবারমাস ৯৬ বছর বয়সে মারা গেছেন। শনিবার (১৪ মার্চ) মিউনিখ শহরের কাছে স্টার্নবার্গ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান। খবর বার্তাসংস্থা এপি