স্ট্রিম সংবাদদাতা

বাবার সঙ্গে ভোলায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন দুই কিশোর। তবে আকস্মিক ঝড়ে ডুবে যায় তাদের নৌকা। এরপর তিনজনই সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করলেও বাবা নুরে আলম মাঝপথেই প্রাণ হারান। পরে দুই ছেলে প্রায় ২ ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে ফেরেন তীরে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে ভোলার চরফ্যাশনের বয়ার চর সংলগ্ন এলাকায়। এ ঘটনায় মৃত নুরে আলম (৪৫) চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্বজনরা জানান, নুরে আলম বৃহস্পতিবার দুই ছেলে শাহিন (১৭) ও শাকিলকে (১৪) নিয়ে মাছ ধরতে সাগরে যান। শুক্রবার রাতে প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা। উত্তাল সাগরে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। ওই সময় জীবন বাঁচাতে তিনজনই সাঁতার কাটতে শুরু করেন। তবে কিছুক্ষণ পরই নুরে আলম অচেতন হয়ে পড়েন। পরে বাবার মৃতদেহ নিয়েই প্রায় ২ ঘণ্টা সাঁতরে তীরে আসে দুই ভাই।
স্থানীয় আনিস বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। নদীতে মাছ ধরেই তাদের জীবিকা চলত। এভাবে বাবাকে হারিয়ে দুই সন্তানই এখন বাকরুদ্ধ।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে