স্ট্রিম প্রতিবেদক

ভাষাসংগ্রামী ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনা আহমেদ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মেয়ে আইভি আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনা আহমেদ ন্যাপের বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং দলটির প্রয়াত সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমেদের সহধর্মিণী ছিলেন। এক মেয়েসহ তাঁর অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে।
ইডেন কলেজে পড়ার সময় আমিনা আহমেদ ভাষা আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের নেত্রী এবং ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০০৯ ও ২০১৪ সালে তিনি জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ন্যাপের প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে স্বামী মোজাফফর আহমেদের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
আমিনা আহমেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন এক শোক বিবৃতিতে বলেন, আমিনা আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে রাষ্ট্রীয় নিপীড়নের সময় সিপিবির গোপন রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে