স্ট্রিম প্রতিবেদক

প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোলাম কিবরিয়ার বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি দেশের সাংবাদিকতা প্রশিক্ষণ, আইন পেশা এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
১৯৪৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন গোলাম কিবরিয়া। ১৯৭২ সালে ‘গণবাংলা’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি দীর্ঘ সময় ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন।
১৯৭৯ সালে যুক্তরাজ্যের থমসন ফাউন্ডেশন থেকে সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা অর্জনের পর গোলাম কিবরিয়া দেশের সাংবাদিকতা প্রশিক্ষণে আধুনিক ও আন্তর্জাতিক মানদণ্ড প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখেন।
১৯৭৬ সালের ১৮ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)– এর প্রতিষ্ঠালগ্ন থেকে গোলাম কিবরিয়া যুক্ত ছিলেন। প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের সহকর্মী হিসেবে তিনি প্রতিষ্ঠানটির ভিত্তি মজবুত করেন। দীর্ঘ সময় পিআইবির প্রশিক্ষণ পরিচালকের দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে তিনি সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিচালক হন।
সাংবাদিকতার পাশাপাশি গোলাম কিবরিয়া আইনজীবী ও শিক্ষাবিদ ছিলেন। ২০০৩ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক ছিলেন।
গোলাম কিবরিয়ার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে– ‘বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস’, ‘বাজার অর্থনীতি ও বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের সংবাদপত্র ও গণমাধ্যম ইস্যু’। ব্যক্তিজীবনে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী ছিলেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর বিএনপির নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলাম কিবরিয়া।
জাতীয় প্রেস ক্লাব ও এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্যের মৃত্যুতে সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে