স্ট্রিম সংবাদদাতা

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মেডিসিন ইউনিটের পঞ্চমতলার একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার পর স্থানান্তরিত হওয়া রোগীদের মধ্যে পটুয়াখালী সদরের বদরপুরের কাজী আতাউর রহমান (৮০) ও বরিশাল সদরের বারৈজ্যের হাটখোলার আবুল হোসেন (৬৭) মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিসিন ওয়ার্ডের রোগীদের জন্য বিছানার ফোম, চাদর, বালিশসহ প্রয়োজনীয় মালপত্র যেখানে রাখা হয়, সেখানে আগুনের সূত্রপাত। মুহূর্তে দাউ দাউ করে তা ছড়িয়ে পড়ে। আতঙ্কে ভবনের বিভিন্ন তলায় থাকায় রোগী, তাদের স্বজন, হাসপাতালের স্টাফ, নার্স, চিকিৎসকসহ সবাই হুড়োহুড়ি করে নামতে থাকেন।
মৃত কাজী আতাউর রহমানের পুত্রবধূ জানান, ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সময় তাঁর শ্বশুর চতুর্থ তলায় ভর্তি ছিলেন। সব সময় ইনহেলার ও অক্সিজেন দিতে হতো। অক্সিজেন ছাড়া নিচে নামানোর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত আবুল হোসেনের ছেলে জানান, তাঁর বাবা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। রাতে তিনি মা ও বোনকে বাবার কাছে রেখে বাড়িতে যান। আগুন লাগার খবরে ৩০ মিনিটের মধ্যে হাসপাতালে এসে বাবাকে মৃত পান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফরী জানান, আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। শর্টসার্কিট থেকে লাগতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ বলেন, মেডিসিন ওয়ার্ডের কর্নারে আগুন লাগে। ওই ওয়ার্ডের মাত্র দুটি ইউনিটে রোগী ভর্তি ছিল। দ্রুত নিরাপদে তাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোয় হতাহতের ঘটনা ঘটেনি।
উপপরিচালক ডা. নাজমুল আহসান জানান, আগুন নেভাতে গিয়ে একাধিক কর্মী ও ওয়ার্ড মাস্টার জুয়েল অসুস্থ হয়ে পড়েন। দগ্ধ হয়ে নয়, বিভিন্ন রোগে চিকিৎসাধীন বয়স্ক দুজন মারা গেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে