স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) রূপম কান্তি দের (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় অভিযানে থাকা উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। নিহত রূপম কান্তি দে ও আহত মোফাজ্জল হোসেন উভয়েই হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদক ব্যবসার অভিযোগে জুনাইদ নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তদের হামলায় এএসআই রূপম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। তাদের দাবি, এএসআই রূপম কান্তি দে স্ট্রোকের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। একই সময়ে এসআই মোফাজ্জল হোসেন মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার অহিদুল ইসলাম জানান, হারবাং স্টেশনে জুনাইদ নামের এক ব্যক্তিকে আটক করেন এএসআই রূপম। কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে