১০০ নয়, ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই: সড়কমন্ত্রীপটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘বাংলাদেশের কোনো পরিবহনে ১০০ টাকা নয়, এক টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। বরং আমি নিজে গিয়ে দেখেছি, তাঁরা আরও কোনো কোনো জায়গায় ২৫ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি।’
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, বাজুসের মানববন্ধনজমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের মান্দারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিজয় কুরীকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাজুসের ব্যানারে মান্দারী বাজারে মানববন্ধন করা হয়।
কক্সবাজার সমুদ্রসৈকতের দুই পয়েন্টে ৮০০ অবৈধ স্থাপনা অপসারণকক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এলাকা ও বালিয়াড়ি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। পাঁচদিনের অভিযানে সৈকতের দুটি পয়েন্টের ফুটপাত ও বালিয়াড়িতে গড়ে ওঠা প্রায় ৮০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জ্বালানি সংকট: রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধজ্বালানি তেল সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
তেঁতুলিয়া শাহী মসজিদ: মুঘল স্থাপত্য আর কারিগরের হাত কেটে দেওয়ার লোকগাথাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থাপত্য ইতিহাসের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত এই মসজিদটি যেমন তার নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত, তেমনি একে ঘিরে প্রচলিত এক ‘ট্র্যাজিক’ লোককাহিনী পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে।
সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহের স্মারক ‘মাসুম কাবলির মসজিদ’পাবনা জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে চাটমোহর উপজেলা সদরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪৪৪ বছরের পুরনো ঐতিহাসিক চাটমোহর শাহী মসজিদ। ১৫৮১ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের শাসনামলে নির্মিত এই মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বাংলার স্থাপত্য বিবর্তনের এক অমূল্য দলিল হিসেবে স্বীকৃত।
৩৫০ বছরের আন্দরকিল্লা মসজিদে হাজারো মানুষের ইফতারচট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রতিদিনের ইফতার আয়োজন যেন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। মোগল আমলের স্থাপত্যশৈলী আর পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। গত ২৫ বছর ধরে চলে আসা এই গণ-ইফতার এখন চট্টগ্রামের অন্যতম প্রধান ধর্মীয়
আড়াই শ বছরের ঐতিহ্যের সাক্ষী ফুলবাড়িয়ার খানবাড়ি মসজিদময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া পূর্বভাটিপাড়া গ্রামে ছিমছাম গ্রামীণ পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন একগম্বুজ বিশিষ্ট ‘খানবাড়ি জামে মসজিদ’। প্রায় আড়াইশ বছরের ইতিহাস বুকে ধারণ করা এই স্থাপনাটি আজও তার স্থাপত্যশৈলী আর নান্দনিক কারুকাজ দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে।
ভোটারের গোপনীয়তা নষ্টের অভিযোগ: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতভোট গণনা চলাকালে ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হওয়ার’ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক এই ঘোষণা দেন।
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুনওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সাড়ে ১০ টার দিকে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়ার মোসলেমের ছেলে পিন্টু হোসেন (২৬) ।
টেকনাফে সম্পদের জন্য দুই ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগকক্সবাজারের টেকনাফে পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়ার মৃত্যুতে দুই ছেলে শাকের আলম ও মনির আলমকে অভিযুক্ত করেছে তাঁদের বোন।
ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ হবে না: সাকিবাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে এটি ঠিক হচ্ছে। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না।’
এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রীসুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেছেন, ‘ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এই যুদ্ধের কাছাকাছি জায়গায় সমুদ্র পথ আছে। সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে, এ রকম কোনো সম্ভাবনা নাই।’
জীবননগরে সংঘর্ষে ভাইয়ের পর ইউনিয়ন জামায়াত নেতার মৃত্যুচুয়াডাঙ্গার জীবননগরে সালিশ মীমাংসার আগে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে আহত স্থানীয় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় এর আগে তাঁর বড় ভাই হাফিজুর রহমানের মারা যান।
মাদারীপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে একজন নিহত, বাড়িঘর ভাঙচুরমাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আলমগীর হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলেছে যৌথবাহিনী, ৪ হাজার সদস্য নিয়ে অভিযানচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ দমন ও অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য অংশ নিচ্ছেন।