স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রতিদিনের ইফতার আয়োজন যেন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। মোগল আমলের স্থাপত্যশৈলী আর পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। গত ২৫ বছর ধরে চলে আসা এই গণ-ইফতার এখন চট্টগ্রামের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই মসজিদের বিশাল আঙিনায় সামিয়ানা টাঙিয়ে সারিবদ্ধভাবে বসতে শুরু করেন রোজাদাররা। স্বেচ্ছাসেবীরা ব্যস্ত হয়ে পড়েন প্লেটে প্লেটে ইফতার সাজাতে। মেন্যুতে থাকে ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, খেজুর আর তৃষ্ণা মেটানো শরবত। এখানে ধনী-দরিদ্র, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সাধারণ শ্রমজীবী—সবাই পাশাপাশি বসে ইফতার করেন। এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদেরও এখানে সাদরে গ্রহণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে বর্তমান খতিব দায়িত্ব নেওয়ার পর মক্কা-মদিনার হারাইন শরিফাইনের আদলে এই উদ্যোগ নেন। ২০০১ সাল থেকে শুরু হওয়া এই আয়োজন ২০০৫ সালে পূর্ণতা পায়। বর্তমানে প্রতিদিন ১০ জন বাবুর্চি সকাল থেকে ইফতারের খাবার তৈরিতে ব্যস্ত থাকেন। পুরো আয়োজনটি সম্পন্ন হয় মানুষের স্বতঃস্ফূর্ত দানে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির বলেন, ‘রমজান হলো সামাজিক সংহতির মাস। আন্দরকিল্লার এই গণ-ইফতার ধর্মীয় চর্চার পাশাপাশি আমাদের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ‘
উল্লেখ্য, ১৬৬৭ সালে নির্মিত এই মসজিদটি ইতিহাসের অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী। মোগল আমলে প্রতিষ্ঠিত এই স্থাপনা একসময় ব্রিটিশদের গোলাবারুদের গুদাম হিসেবেও ব্যবহৃত হয়েছিল। পাথরে নির্মিত হওয়ায় একে স্থানীয়ভাবে ‘জামে সঙ্গীন’ বা পাথরের মসজিদও বলা হয়। সমতল থেকে ৩০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে