স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেল সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
রাঙামাটি জেলা শহরের সঙ্গে জেলার পাঁচটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌপথে যোগাযোগের একমাত্র মাধ্যমে কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোট। লঞ্চে যাতায়াতে বেশি সময়ের প্রয়োজন হওয়ায় অধিকাংশ যাত্রী স্পিডবোটে বেশি চলাচল করে থাকেন।
বোটঘাটে অমর বিকাশ চাকমা নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বাঘাইছড়ি যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। সকালে মারিশ্যা পিকআপে টিকিট পাইনি। তাই দুপুরে স্পিড বোটে করে যাওয়ার জন্য ফিশারিঘাটে এসে শুনি বোট নাকি বন্ধ। তাই আজ আর যেতে পারলাম না।’
কামরুল হাসান নামে আরেকজন বলেন, ‘লঞ্চের চেয়ে স্পিডবোটে কম সময়ে যাতায়াত করা যায়। কিন্তু আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। বোট চালকরা বলছেন, তেল না থাকায় বোট চলাচল বন্ধ করেছে। আমার লংগদু যাওয়ার কথা, এদিকে দুপুরে আড়াইটার পরে কোনও লঞ্চ না থাকায় বাধ্য হয়ে শহরের আত্মীয় বাসায় থাকতে হবে।’
রাঙামাটি ফিশারিঘাটের স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা গতকাল (শনিবার) থেকে তেল পাচ্ছি না। তাই আজ (রোববার) সকাল থেকে তাঁরা কোনও বোট চালাতে পারছেন না। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। জেলা প্রশাসন থেকে বনরূপা ফিলিং স্টেশনে বলে দেওয়া হয়েছে স্পিড বোটের জন্য তেল বরাদ্দ রাখতে। আমাদের ফিলিং স্টেশন থেকে বলা হয়েছে আগামীকাল (সোমবার) তেল আসা সাপেক্ষে ২০০ লিটার তেল দেওয়া হবে। তেল পেলে আমাদের মোটামুটি পাঁচটি বোট চলাচল করতে পারবে। আপাতত আজ তেলের সংকটে কোনো বোট চলাচল করে পারেনি।’
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, ‘আমাদের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। তবে পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তবে আমাদের দুই থেকে তিনদিন চালানোর মতো তেল সংরক্ষণ করে রাখা রয়েছে।’
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। লঞ্চ ও স্পিডবোটগুলো যেন চলাচল করতে পারে সেজন্য ফিলিং স্টেশনে তেল বরাদ্দ রাখার জন্য বলে দেওয়া হয়েছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে