স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আলমগীর হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হত্যাকাণ্ড ও হামলায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
নিহত আলমগীর হাওলাদার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের বাসিন্দা। তিনি মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও তাঁর চাচাতো ভাই।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ‘নতুন মাদারীপুর’ এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর মধ্যেই কয়েকদিন আগে সংঘটিত সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তিনি ছিলেন হাসান মুন্সির ভাই। এই হত্যাকাণ্ডের পর থেকেই দুই পক্ষের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমাবাজি ও উত্তেজনা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সাড়ে ৭টার দিকে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর হামলা চালায় হাসান মুন্সির পক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের কোপে তাঁর হাতের কব্জি কেটে ফেলে হামলাকারীরা। মাটিতে পড়ে গেলে বেধড়কভাবে কুপিয়ে ফেলে রাখে যায়।
গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রতিপক্ষের লোকজন এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করা হয় বলে অভিযোগ করে নিহতের পরিবার। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
থানা-পুলিশ জানায়, এর আগে রোববার রাতেও একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা থেকে পরবর্তী প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে টর্চলাইটের আলো জ্বালিয়ে দফায় দফায় অর্ধশতাধিক হাতবোমা নিক্ষেপ করে। বোমার বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ও পরে সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে জানিয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এজন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জানিয়েছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে