স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালা মিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে দুই ছেলে শাকের আলম ও মনির আলমকে অভিযুক্ত করেছে তাঁদের বোন। নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, ‘সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি বিচার চাই।’
এদিকে ঘটনার পর থেকেই তাঁরা বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে মিলে তাঁদের বাবাকে মারধর করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনা সম্পর্কে স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার পরিবারে ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে মায়ের জমির ভাগ নিয়ে দুই ছেলে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন। এর আগে বৃদ্ধের বড় মেয়ে বিষয়টি তাঁকে জানালে তিনি ছেলেদের ডেকে বুঝিয়েছিলেন। এরপরও গত দুই দিন ধরে তারা সম্পত্তির জন্য বাবাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখছিল বলে অভিযোগ রয়েছে।
আবুল ফয়েজ আরও জানান, সোমবার রাতে কালা মিয়াকে বাড়ির উঠোনে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালা মিয়ার মেয়ে এলম বাহার জানান, ‘রোববার মনিরুল আলম বাবাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর সারা দিন বাবাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে বাবাকে বেহুঁশ অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গেলে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে