স্ট্রিম প্রতিবেদক

ভোট গণনা চলাকালে ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হওয়ার’ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক এই ঘোষণা দেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে সমিতির মোট ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই শতাধিক ভোট গণনা করা হয়। তবে এর আগে সন্ধ্যায় সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগ, ভোটারদের ব্যালট ও মুড়িতে একই ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হয়েছে’। এই যুক্তিতে তিনি নির্বাচন ও ভোট গণনা স্থগিতের দাবি জানান।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি প্রার্থী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানও মৌখিকভাবে একই অভিযোগ জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রাতে ভোট গণনা ও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচনে সভাপতি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক মফিজুর রহমান বলেন, “নির্বাচনে কোনো সমস্যা ছিল না। ভোট গণনা অবস্থায় নির্বাচন স্থগিত করা বিধিবিধানের বাইরে।”
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক বলেন, “একটি আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বন্ধ করে দিয়েছি। প্রার্থীরা দাবি করেছেন ব্যালটে ত্রুটি-বিচ্যুতি ছিল। তবে আমি মনে করি এটি কোনো ত্রুটি নয়। মূলত ভোট গণনার সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে