স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দিদারুল হক সিকদার কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং প্রায় এক যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন দিদারুল হক সিকদার। হঠাৎ যৌথবাহিনীর তিনটি গাড়ি দোকানের সামনে এসে থামে। পরিস্থিতি বুঝে কৌশলে দোকান থেকে বেরিয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। তবে সেখানেই কাদায় আটকে পড়েন। পরে যৌথ বাহিনীর সদস্যরা কাদায় নেমে তাঁকে গ্রেপ্তার করেন।
দিদারুল হক সিকদার সাবেক সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তিনি ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০২১ সালে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, দিদারুল হক সিকদার হত্যাসহ মোট তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম হত্যার মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হক সিকদারকে আজ শনিবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে