মহাসড়কের পাশের খাদে পড়ে ছিল পিকআপ ভ্যান, ভেতরে ৪ লাশহবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদে পড়া একটি পিকআপ ভ্যান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে আন্দিউড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা যায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন বন্যপ্রাণি, পাখি। আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে এমন দৃশ্যই দেখা যায় সেখানে।
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপিযথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপির নামে ছড়ানো বক্তব্য ‘ভিত্তিহীন’: পুলিশসামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নামে ছড়ানো ‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’ শীর্ষক বক্তব্যটি ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ফাঁকা ঢাকানিরাপত্তায় পুলিশের নির্দেশনা, মূল্যবানসামগ্রী রাখা যাবে থানায়ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে গেছে ঢাকা। এ সময় চুরি, ছিনতাই, ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এই ছুটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দিয়েছে বিশেষ নিরাপত্তা নির্দেশনা। এমনকি মূল্যবানসামগ্রী থানায় রাখার সুযোগও পাবেন। আর পুলিশ সদস্যরাও বিশেষ দায়িত্ব পালন করছেন।
আইজিপির বাসভবনে চুরির খবর ‘বিভ্রান্তিকর’ বলছে পুলিশপুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত চুরির খবরটিকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করা হয়েছে।
চুয়াডাঙ্গায় নিজের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি পিতার, গ্রেপ্তার ২চুয়াডাঙ্গার জীবননগরে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে আজিজুল হক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আট বছরের শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
অবসরে গেলেন র্যাব মহাপরিচালক এবং এসবি প্রধানবাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহিদুর রহমান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে গতকাল রোববার (১৫ মার্চ) অবসরে গেছেন।
ভুলত্রুটি ধরিয়ে দিলে সংশোধনের চেষ্টা করা হবে, সাংবাদিকদের ডিএমপি কমিশনারপুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার। কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিলে পুলিশ সংশোধনের চেষ্টা করবে বলেও জানান তিনি।
সুষ্ঠু ঈদযাত্রা নিশ্চিতে বিশেষ দায়িত্ব পালন করবে ট্রাফিক পুলিশআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ দায়িত্ব পালন করবে পুলিশের ট্রাফিক বিভাগ। আগামীকাল সোমবার অফিস শেষ করেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়বেন অনেকে।
সংসদ ভবনের সামনেও মূত্রত্যাগ, কী বলছে কর্তৃপক্ষ?জাতীয় সংসদ ভবনের আশপাশে বলিউড সিনেমা ‘পিকে’-এর পোস্টারে আমির খানের দাঁড়ানোর ভঙ্গিতে প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন পথচারী। কাক যেভাবে খাবার বা সাবান লুকিয়ে মনে করে কেউ তাকে দেখছে না, তেমনি এক শ্রেণির ‘কাক মানুষ’ রাস্তার যেখানে-সেখানে মূত্র বিসর্জন চালিয়ে যাচ্ছেন।
ঈদের ছুটিতে মূল্যবান সামগ্রী রাখা যাবে থানায়: ডিএমপিপবিত্র ঈদুল ফিতরে ফাঁকা রাজধানীতে নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরপরও যাদের বাসায় ঝুঁকি আছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।