পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরীসিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারএক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) ভোরে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শহীদ মিনারে যুবক খুনঅস্ত্রসহ খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকা গ্রেপ্তাররাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চাঞ্চল্যকর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
চুয়াডাঙ্গায় নিজের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি পিতার, গ্রেপ্তার ২চুয়াডাঙ্গার জীবননগরে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে আজিজুল হক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আট বছরের শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ: লুটের অস্ত্রসহ গ্রেপ্তার ৩চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ‘বড় সাজ্জাদ’ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে থানা থেকে লুট হওয়া একটি রিভলভার ও একটি পিস্তলসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর হয়েছে।
গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রীগুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সন্ত্রাসবিরোধী আইন: নিয়তেই গণ্ডগোল?গত বছরের ২৮ আগস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযোগ— তাঁরা অনুষ্ঠানে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১২সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে বিকাল ৩টা পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. রাসেল।
নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তারনওগাঁর ধামুইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে।
সাপাহারে জমি নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫নওগাঁর সাপাহারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার পর পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সাপাহার থানা-পুলিশ।
দাদি-নাতনিকে হত্যার রহস্য উদ্ঘাটন: ভাগনে গ্রেপ্তারপাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন ও নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দাদির আপন ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (৩০) নিহত দাদীর আপন ভাগনে ও নাতনির খালাতো চাচা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলার পুলিশ সুপার আনোয়ার জহিদ।