কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যুকক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে মেহেদী হাসান আবির নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈদের ছুটিতে লাখো পর্যটকের অপেক্ষায় কক্সবাজার, চলছে বরণের প্রস্তুতিপ্রতিবছর ঈদ, পূজা ও নববর্ষের মতো উৎসবের সময় কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এবছর ঈদের ছুটি পড়েছে টানা সাতদিন। এর দুদিন বিরতিতে আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পরের দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিন ছুটি থাকছে।
কক্সবাজার সমুদ্রসৈকতের দুই পয়েন্টে ৮০০ অবৈধ স্থাপনা অপসারণকক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এলাকা ও বালিয়াড়ি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। পাঁচদিনের অভিযানে সৈকতের দুটি পয়েন্টের ফুটপাত ও বালিয়াড়িতে গড়ে ওঠা প্রায় ৮০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা এসেছে আরও ১ লাখ ৪৪ হাজারমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। গত এক মাসেই আরও ১ হাজার ১২৯ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
জ্বালানি সংকটে সাগরে যাওয়া বন্ধ, অনিশ্চয়তায় জেলেরাসংকট নেই বলা হলে কক্সবাজারে প্রয়োজনীয় জ্বালানি তেল পাচ্ছেন না জেলেরা। এতে উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। হাজার হাজার জেলে সাগরে যেতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে পরিবারও।
টেকনাফে সম্পদের জন্য দুই ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগকক্সবাজারের টেকনাফে পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়ার মৃত্যুতে দুই ছেলে শাকের আলম ও মনির আলমকে অভিযুক্ত করেছে তাঁদের বোন।
নির্জন সৈকতে তিন দিন: কেমন ছিল কক্সবাজার ভ্রমণরোজার সময় দিনের বেলা সৈকতে মানুষের আনাগোনা আরও কমে যায়। সবচেয়ে স্বস্তির বিষয় ছিল সৈকতের পরিচ্ছন্নতা। সমুদ্রের পানি ছিল তুলনামূলক অনেক বেশি পরিষ্কার, নীলাভ। বালুচরে হাঁটার সময় চোখে পড়েনি প্লাস্টিকের বোতল, চিপস কিংবা বিস্কুটের প্যাকেট।
ঘুষের টাকা ফেরত চাওয়ায় থানায় মা-মেয়েকে মারধরের অভিযোগকক্সবাজারের পেকুয়ায় পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় থানায় এক মা ও তার কলেজপড়ুয়া মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ডও দেওয়া হয়।
মৃত তিমি টেনে আনলেন জেলেরা, দুর্গন্ধ ছড়ানোয় বালুচাপাকক্সবাজারের কুতুবদিয়ায় বিশালাকৃতির একটি মৃত তিমি ট্রলার দিয়ে টেনে এনেছিলেন জেলেরা। তবে দুর্গন্ধ ছড়ানোয় সৈকতের কাছাকাছি ফেলে যান তারা। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে তিমিটি উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আটকে যায়। পরে স্থানীয়রা এটি বালুচাপা দেন।
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যাকক্সবাজার শহরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গণেশ পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার হাসপাতালে নিখোঁজ, চার দিন পর লিফটের নিচে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারকক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিখোঁজ এক নারীর রক্তাক্ত মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কহিনুর আক্তার (৩২) জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে মিলল যুবকের গলাকাটা মরদেহ, স্ত্রী লাপাত্তাকক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। বাসার বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর আশপাশের লোকজন থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে ঢুকে বিছানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।