স্ট্রিম প্রতিবেদক

গোপালগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনায় কয়জন হতাহত হয়েছেন, সরকারের তরফ থেকে এখনো তা জানানো হয়নি। তবে দেশের বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রে হতাহতের তথ্য প্রচার করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাসের বরাতে বিবিসি বাংলা সন্ধ্যা সাতটায় জানিয়েছে, তখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। ডা. জীবিতেষ বিশ্বাস বিবিসিকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাঁদের সঠিক সংখ্যা জানাতে পারেনি বিবিসি বাংলা, এমনকি নিহতদের নামপরিচয়ও উল্লেখ করেনি তারা।
অন্যদিকে প্রথম আলোর অনলাইন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে ২ জন নিহতের খবর দিয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলো হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য প্রকাশ করেছে। প্রথম আলোর খবরে নিহত যে দুজনের পরিচয় উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।
প্রথম আলোকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা তিনজনই গুলিবিদ্ধ ছিলেন। তবে স্বজনদের সঙ্গে কথা বলে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করতে পারে প্রথম আলো। অপরজনের মৃত্যুর বিষয়ে সংবাদমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি।
আহত ব্যক্তিদের খবর দিতে গিয়ে জীবিতেষ বিশ্বাস জানান ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে।
মৃত্যুর তথ্য জানতে প্রথম আলো প্রতিনিধি গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে কল দিলে তিনি ধরেননি। অন্যদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরকে কল দিলে তাঁরা কথা বলতে রাজি হননি।
সন্ধ্যা সাতটায় একই সূত্রে সমকাল অনলাইন দুজন নিহতের খবর প্রকাশ করে। সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে দীপ্ত সাহা (২৫) ও রমজান কাজীর (১৮) নিহতের খবর প্রকাশ করে দ্য ডেইলি স্টার। তবে যুগান্তর সন্ধ্যা সাতটা ছয় মিনিটে হামলা-সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে তিনজন নিহত হওয়ার খবর প্রকাশ করে। প্রথম আলো ও সমকালের উল্লেখ করা ২ নিহতের বাইরে টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০) নিহত হওয়ার খবর দেয় যুগান্তর।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে