সিরাজগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ২ বিএনপিকর্মী নিহতসিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আ.লীগ নেতা হুমায়ুনের জামিন নামঞ্জুরজুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ভারত থেকে এল পলাতক সাবেক এমপির মরদেহচব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও পাঠ্যবইয়ে অগ্নিঝরা মার্চশুরু হলো অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালের এই মাসে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়। নয় মাস টানা যুদ্ধের পরে ডিসেম্বরের ১৬ তারিখ অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের সূচনা মাস হিসেবে মার্চ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে মাসটি।
সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ শেখ সেলিমের, স্ত্রী-সন্তানের হিসাব তলবকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগকে দেশের স্বার্থে নির্বাচন করতে দেওয়া উচিত : রুমিন ফারহানাঢাকা স্ট্রিমের সাক্ষাৎকারভিত্তিক আয়োজন স্ট্রিম টক-এ আজকে রয়েছেন বাংলাদেশী রাজনীতিবিদ, আইনজীবী এবং সংসদ সদস্য রুমিন ফারহানা।
বিএনপি নেতাদের ভাষ্য‘রিফাইন্ড’ হলেই কেবল আ. লীগ ছাড় পাবেনির্বাচনের পর তৎপরতা বাড়িয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম বাড়লেও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোতে আমূল পরিবর্তনে আগে সরকারে থাকা দল বিএনপির কাছ থেকে ছাড় পাবে না।
শাসক দলের ‘ছাড়ের মানসিকতা’য় সক্রিয় হচ্ছে আ.লীগ: জামায়াতসদ্য সরকারে বসা বিএনপির ‘ছাড় দেওয়ার মানসিকতা’র কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির জন্য সুযোগ তৈরির ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্বেগও জানিয়েছে দলটি।
ভোটের পর কাটছে ভয়, মাঠে সক্রিয় হচ্ছে আ.লীগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সক্রিয় হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কয়েকটি জেলায় কার্যালয় খোলা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিও করেছেন তারা। যদিও এসব চেষ্টার সময় কয়েকজনকে গ্রেপ্তার হতে হয়েছে।
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই দেখা হচ্ছে: মির্জা ফখরুলবিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি তারা চাননি। আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই সব জায়গায় তাদের সেভাবেই দেখা হবে।
রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগানরাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।
শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ‘আ.লীগের ৬ নেতাকর্মী’ আটকনোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।