রাতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ফেনীতে নিহত ১ফেনীর ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাকটর মসজিদ এলাকায় গভীর রাতে মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হোনা মিয়া (৩৫) নামে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
জামায়াতের নারী কর্মীদের তালিমে বাধা, সংঘর্ষে কৃষক দলের নেতা নিহতঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে কৃষক দলের নেতা তরু মুন্সি (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শৈলকুপায় ভিজিএফের কার্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে সংঘর্ষে একজন নিহত, রাতে ৪০ বাড়িতে লুটপাট-আগুনমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সংঘর্ষে একজন নিহত হন। এর জেরে রাতে অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আরও অন্তত ২০টি বাড়ি।
জীবননগরে সংঘর্ষে ভাইয়ের পর ইউনিয়ন জামায়াত নেতার মৃত্যুচুয়াডাঙ্গার জীবননগরে সালিশ মীমাংসার আগে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে আহত স্থানীয় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় এর আগে তাঁর বড় ভাই হাফিজুর রহমানের মারা যান।
মাদারীপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে একজন নিহত, বাড়িঘর ভাঙচুরমাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আলমগীর হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়। এর আগে মঙ্গলবার রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫ জন ঢামেকেরাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ২ বিএনপিকর্মী নিহতসিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় জামায়াত নেতার ভাই হাফিজুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
‘কর্মীদের হাতে’ বিএনপি নেতা খুন: ৯ জনের বিরুদ্ধে মামলারাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) খুনের ঘটনায় দলীয় নেতাকর্মীসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত এরশাদ আলীর ছেলে রিমন আলী (২২) বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন।
মসজিদের তহবিল নিয়ে বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিকহবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদ তহবিলের হিসাব নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ওই সংঘর্ষ হয়।