স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্টে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)মাসুদ আলম।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধা করা হয়। থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাব কাজ করছে।
পুলিশ জানিয়েছেন, ‘প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়ে ছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে। মরদেহ দুটির মুখ ও মাথা ছিল থেতলানো। তাদের শরীর ফুলে গেছে এবং রক্ত বের হচ্ছে। দুজনই পুরুষ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করেছি। গাড়িটা গতকাল ভোর ৫ টা ৩২ মিনিটে এখানে ইন করে। ইন করার পরে ৫টা ৪০ এর দিকে দুইজন আবার বের হয়ে যায়। ওই দুই জনের মধ্যে একজন মালিক। আরেকজন আবার এখানে ফেরত এসে গাড়ির দিকে যায়‘।
মাসুদ বলেন, ‘মালিকের সঙ্গে কথা বলে যেটা বুঝতেছি, তাদের একজন রিলেটিভ সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে। তাঁকে নেওয়ার জন্য তারা এখানে আসেন। তারপর মালিক ওই রিলেটিভকে নিয়ে চলে যায়। গত রাতের অবস্থা এমন দেখা গেছে। বাকিটা আমরা বিস্তারিত তদন্ত করে বলতে পারবো।’
তিনি বলেন, ‘এখানে আমাদের সিআইডি আসছে। কোন পজিশনে কী ছিল, সেটার ছবি তোলা আছে। আমরা এটার এনালাইসিস করবো।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে