পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরীসিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহিণীর মৃত্যুরাজধানীর শাহজাদপুরে নিজের আদরের পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
লিফট স্থাপনের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যুরাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মমিনবাগ এলাকার পবন আলীর মেয়ে।
কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গুমশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন প্রতিবছর শতকোটি টাকার বেশি খরচ করে। কিন্তু কমে না মশার উপদ্রব। এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিবছর কয়েকশ মানুষ প্রাণ হারাচ্ছেন। এবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা।
ব্যাটারি রিকশা বাড়ছে‘কষ্ট কম, আয় বেশি’– ঢাকামুখী গ্রামের মানুষগ্রামের কৃষিকাজ, দিনমজুরি বা ইটভাটার মতো শ্রমসাধ্য পেশা ছেড়ে রাজধানীমুখী হচ্ছেন। ‘কষ্ট কম, আয় বেশি’– এই আশায় সরাসরি মোটরযুক্ত রিকশা বা ইজিবাইকের চালকের আসনে বসছেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জাতীয় ঈদগাহে মুসল্লিদের নামাজ আদায়সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে এখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে ঈদের জামাতসৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন একদল মুসল্লি।
ঈদের আগে মাছ-মাংস-মসলার বাজার চড়া, কিছুটা স্বস্তি কাঁচাবাজারেঈদকে সামনে রেখে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফের বেড়েছে। বিশেষ করে গরু-খাসির মাংস, ব্রয়লার ও সোনালি মুরগি, পোলাওয়ের চাল, মশলা, শুকনা ফল ও ফলমূলের বাজার বেশ চড়া। সবজির দাম কিছুটা কমে স্বস্তি দিলেও সামগ্রিকভাবে দৈনন্দিন খরচ কমার কোনো লক্ষণ দেখা যায়নি।
শহীদ মিনারে যুবক খুনঅস্ত্রসহ খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকা গ্রেপ্তাররাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চাঞ্চল্যকর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল তরুণীররাজধানীর তুরাগে মেট্রো রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (২১) নামে এক তরুণী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঈদযাত্রা: দুর্ঘটনার পর সদরঘাটে যাত্রী খরাঈদের ছুটির তৃতীয় দিনে ভিড় নেই রাজধানীর সদরঘাটে। ঘরমুখি মানুষরা লঞ্চের জন্য এলেও গতকালের দুর্ঘটনা ও প্রাণহানি নিয়ে তাদের মধ্যে ভীতি কাজ কাজ করছে।