অপহৃত ব্যবসায়ীকে ৯ দিন পর পাওয়া গেল হাত-পা বাঁধা অবস্থায়যশোরে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
তোফাজ্জল হত্যাবিচার বিলম্বিত করতে বারবার ‘নারাজি’ দিচ্ছে ঢাবি প্রশাসন, অভিযোগ বাদিপক্ষের আইনজীবীরঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বারবার ‘নারাজি’ (আপত্তি) দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পক্ষের আইনজীবী।
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইন করার দাবিজাতীয় সংসদে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫' আইন হিসেবে দ্রুত পাস করার দাবি জানিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন।
দুদকের মামলাতেও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে সরকার ধারণ করে: স্বরাষ্ট্রমন্ত্রীশুধু জুলাই জাতীয় সনদ নয়, বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছে, সেই সব বিষয় বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ: লুটের অস্ত্রসহ গ্রেপ্তার ৩চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ‘বড় সাজ্জাদ’ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে থানা থেকে লুট হওয়া একটি রিভলভার ও একটি পিস্তলসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর হয়েছে।
ঘুষকাণ্ডের প্রসিকিউটর সাইমুম জাতীয়তাবাদী আইসিটি ফোরামেরও নেতাজুলাই হত্যা মামলার আসামি জামিনে ‘কোটি টাকা ঘুষ’ চাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সঙ্গেও যুক্ত।
সন্ত্রাসবিরোধী আইন: নিয়তেই গণ্ডগোল?গত বছরের ২৮ আগস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযোগ— তাঁরা অনুষ্ঠানে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস
‘ঘুষে’র অডিও ফাঁস: প্রসিকিউটরের দাবি ‘অপপ্রচার’, আসামিপক্ষ বলছে ‘সত্য হতে পারে’জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আসামিকে ‘খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে’ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।
প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে: তথ্যমন্ত্রীআসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি।
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধু ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। গৃহবধূ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করেছে।
ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করলেন বাবানিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় ঝিনাইদহে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো. আবু জাফর (৪৮)।