স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় কেটে গেছে তিন দিন। কিন্তু এখনো খোঁজ মেলেনি নিখোঁজ অভিভাবক আফসানা প্রিয়ার। তিন দিন পরও স্তব্ধ, শোকাচ্ছন্ন তাঁর পরিবার। সন্তান ওহি (৯) জানে না, তার মা কোথায়!
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টা পর্যন্ত দুর্ঘটনাস্থল, আশপাশের এলাকা ও বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর কোনো খোঁজ পাননি। পরিবারের সদস্যদের এখন একমাত্র আকুতি—আফসানার খোঁজ মেলে, জীবিত হোক বা মৃত।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রিয়ার (৩০) সন্ধান না মিললেও তাঁর সন্তান তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া (২১ জুলাই) বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ছেলেকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন।
ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, ‘কি করব বুঝতে পারছি না। তিন দিন হয়ে গেল, তাঁর কোনো খোঁজ নেই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, তিনি বেঁচে থাকুন বা না থাকুন, তাঁর সন্ধান দেওয়ার ব্যবস্থা করুন।’
দুলাল মৃধা আরও বলেন, ‘যদি কেউ আফসানা প্রিয়ার কোনো খোঁজ পেয়ে থাকেন, দয়া করে কন্ট্রোল রুমে বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’
আফসানা প্রিয়ারা থাকতেন রাজধানীর উত্তরায়, ছেলে আফসান ওহিকে ভালো পড়ালেখার জন্য ভর্তি করেন মাইলস্টোন স্কুলে। ২১ জুলাই সকালে প্রতিদিনের মতো মা-ছেলে স্কুলে যায়। ছেলে ক্লাসে গেলে মা অবস্থান করছিলেন অভিভাবক কক্ষে। হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল মাঠে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে অভিভাবকেরা সন্তানদের খুঁজতে ছোটেন। আফসানকে অক্ষত উদ্ধার করা গেলেও তার মা আফসানার আর কোনো খোঁজ মেলেনি।
শিশুটি বুঝে উঠতে পারছে না কেন তার মা বাসায় ফিরছে না। স্বজনদের একটাই চাওয়া, অন্তত আফসানার হদিসটুকু মিলুক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে