১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব দেওয়ার আহ্বান এনবিআরেরআগামী অর্থবছরের জন্য ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী, গবেষক ও অংশীজনদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে আগামী ১৫ মার্চের মধ্যে এসব প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এনবিআরের চার কর্মকর্তা পেলেন বাজেট সমন্বয়কারীর দায়িত্বআসন্ন ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেট প্রণয়নে সহায়তা করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের একজনকে ‘প্রধান বাজেট সমন্বয়কারী’ এবং বাকিদের ‘বাজেট সমন্বয়কারী’ করা হয়েছে।
বিদেশে বসেই দেওয়া যাবে আয়কর রিটার্ন, ই-মেইলে ওটিপি সুবিধা চালু করল এনবিআরবিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল সহজ করতে মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানোর ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড রিসেট করা সহজ হবে।
৪৪তম বিসিএস (কর) ক্যাডারের ১১ সহকারী কমিশনারকে বিভিন্ন কর অঞ্চলে পদায়ন৪৪তম বিসিএস থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১ সহকারী কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফার সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
জানুয়ারিতেই পৌনে ১০ হাজার কোটি টাকার রোজার পণ্য আমদানিপবিত্র রমজান মাসকে সামনে রেখে গত জানুয়ারি মাসেই ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপুল পরিমাণে আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কেবল চট্টগ্রাম কাস্টম হাউস দিয়েই ৯ হাজার ৭৭৪ কোটি টাকার পণ্য দেশে এসেছে।
জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধিপবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং সার্ভার জটিলতার কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।
হাসপাতালে ফেলে গেল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত লাশনওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে পিকআপ থেকে রক্তাক্ত এক ব্যক্তিকে ফেলে পালিয়ে যান চালক ও তাঁর সহকারী। পরে হাসপাতালের কর্মীরা তাঁকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনবিআরে বড় রদবদল, সহকারী রাজস্ব কর্মকর্তাদের গণবদলিজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পৃথক ৬টি আদেশে সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
এনবিআরের ওয়েবসাইটে প্রতি মাসে মিলবে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্যআমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য পাওয়াকে সহজ করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির সব তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে।
চট্টগ্রাম বন্দরের জট কমানোর উদ্যোগ, নিলামে ২৮০০ টন পণ্য বিক্রিচট্টগ্রাম কাস্টমস হাউজ প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করেছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা ড্রেজারের স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম এই নিলামে তোলা হয়েছিল।
ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লব্যক্তি করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যায় পড়া করদাতাদের জন্যও নির্দিষ্ট শর্তে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগও বহাল রাখা হয়েছে।
আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়তে পারেঅনলাইনে ধীরগতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।