স্ট্রিম প্রতিবেদক

৪৪তম বিসিএস থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১ সহকারী কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফার সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী এসব কর্মকর্তা ৯ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত হন। তারা ১০ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন। আজ তাদের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হলো।
কর্মকর্তাদের মধ্যে সাবা তাসনিমকে কর অঞ্চল ৯, রুমানা সুলতানা রম্পাকে কর অঞ্চল ৪, অভিজিৎ কুমার ও মৃদুল বৈদ্য অনিককে কর অঞ্চল রাজশাহীতে, খালিদ সাইফুল্লাহকে কর অঞ্চল ৫, ইমরান হোসেন ভূঁইয়াকে কর অঞ্চল কুমিল্লাতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রানা আহমদকে সিলেটে, ফাহমিদা আক্তারকে কর অঞ্চল ৬, সাবিহা রহমানকে কর অঞ্চল ৭, রিফাত-ই-আশরাফকে কর অঞ্চল ১১ ও সোহাগ চৌধুরীকে কর অঞ্চল ১৮-তে পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে জানিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের জন্য আজ (১৭ ফেব্রুয়ারি) অপরাহ্নে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা হতে অবমুক্ত করা হলো।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে