স্ট্রিম প্রতিবেদক

চলতি ২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে, বিশেষ প্রয়োজনে রিটার্ন দাখিলের অতিরিক্ত সময় চেয়ে এখন থেকে অনলাইনেই আবেদন করতে পারবেন করদাতারা। এই লক্ষ্যে একটি নতুন অনলাইন সিস্টেম চালু করেছে সংস্থাটি।
আজ সোমবার (১৬ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা তাঁদের রিটার্ন দাখিল করেছেন।
এরই ধারাবাহিকতায় ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কোনো করদাতা চাইলে ৩১ মার্চের আগে লিখিত আবেদন করে সংশ্লিষ্ট কর কমিশনারের কাছ থেকে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়িয়ে নিতে পারবেন।
সময় বাড়ানোর আবেদন ও অনুমোদনের পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করতে এনবিআর এই নতুন অনলাইন সিস্টেম চালু করেছে। এখন থেকে করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে সহজেই অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
অনলাইনে দাখিল করা এই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই তা অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার আবেদন মঞ্জুর হলে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে তাঁকে কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান করতে হবে না।
এনবিআর জানিয়েছে, অনলাইনে সময় বৃদ্ধির আবেদনের ক্ষেত্রে করদাতার ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। তবে যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তাঁরা চাইলে অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে—উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
সবশেষে, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য সকল করদাতাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রসঙ্গত, চলতি করবর্ষে বিভিন্ন কারণ দেখিয়ে চার দফায় এক মাস এক মাস করে রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে কর আদায়ের এ সংস্থা।
আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়; এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। তৃতীয় দফায় এ সময় বাড়িয়ে করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। পরে এটি আরেক দফায় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়।
এনবিআর জানিয়েছে, ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৯ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে