স্ট্রিম প্রতিবেদক

অনলাইনে ধীরগতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ তারিখ। তবে, তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ছিল গত ৩০ নভেম্বর। তবে ই-রিটার্নে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় পরপর দুই দফায় এক মাস করে সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
সময় বাড়ানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘রিটার্ন দাখিলের শেষদিকে যদি দেখা যায় নিবন্ধিত করদাতাদের উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে